© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের
মোজো ডেস্ক
০৪:৩৪ এএম | ২৯ মে, ২০২২

রিয়াল মাদ্রিদ' দলটাকে বলা হয় চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা যে রাজকীয় মাদ্রিদের চেয়ে বেশিবার জিততে পারেনি কেউই। দুর্দান্ত দলও এই প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোসদের সামনে ম্রিয়মাণ হয়ে যায়। তাই হল আজ প্যারিসের স্তাদে দি ফ্রান্সে। সালাহ-মানে-অ্যালিসনদের দুর্দান্ত লিভারপুলকে ভিনিসিয়াসের একমাত্র গোলে হারিয়ে ১৪তম বারের মতো ইউরোপ সেরার শিরোপাটা উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ।

ক্রিস্টিয়ানো রোনালডো বিদায় নেয়ার পর এটাই তাদের প্রথম শিরোপা। আর সব মিলিয়ে ১৪তম। সবার চেয়ে বেশি শিরোপা রিয়ালেরই।


অন্যদিকে, ফাইনাল হারায় এক মৌসুমে তিন শিরোপা জেতা হলো না লিভারপুলের। গত সপ্তাহে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা খোয়ানো লিভারপুলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে লিগ কাপ ও এফএ কাপের জোড়া শিরোপা জিতেই।


ফের পরাজয়ে ২০১৮ সালের ফাইনালের প্রতিশোধ নেয়া হলো না মোহাম্মদ সালাহদের। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অলরেডদের। রিয়াল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় করিম বেনজিমার ব্যালন ডি'অর জয়ের দাবিটা আরো জোড়ালো হলো।

মন্তব্য করুন