© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলোচনায় সাকিব, অধিনায়কত্ব নিয়ে সন্ধ্যায় বোর্ড সভাপতির বৈঠক

শেয়ার করুন:
আলোচনায় সাকিব, অধিনায়কত্ব নিয়ে সন্ধ্যায় বোর্ড সভাপতির বৈঠক
মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ৩১ মে, ২০২২
টেস্ট অধিনায়কত্বের আলোচনায় সাকিব আল হাসান। মুমিনুলের অফ ফর্মের কারণে তাকে ব্যাটিংয়ে মনোযোগী করতেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। বোর্ড সভাপতির সঙ্গে সাকিবের বৈঠক হতে পারে এ বিষয়ে। এদিকে মুমিনুল হক নিজের অফ ফর্ম কাটাতে একাকী অনুশীলন শুরু করেছেন। কঠিন সময়ে নাজমুল আবেদীন ফাহিমের পরামর্শ নিয়েছেন।

শহর জুড়ে এক পশলা বৃষ্টি কারো জন্য স্বস্তি তো কারো জন্য তীব্র বিরাগের। যেমন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, অনুশীলনের জন্য তাই ইনডোরে। ব্যাট-বলের সংযোগ ঠিকঠাক হচ্ছে না সেই কবে থেকে।

প্রশ্নের মুখে অধিনায়কত্ব। বিশেষ করে লঙ্কা-বাংলা সিরিজের পর সমালোচনার নীল রং আরো গাঢ় হয়েছে। এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার তবুও মুমিনুলকে নিয়ে দুশ্চিন্তার কারণ বেসিক থেকে অনেক দূরে থাকায়।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেন, খারাপ যখন করে সেটা ভালো করার জন্য অনকে সময় আরও খারাপ কাজ করে ফেলে। এগুলো করতে করতে মূল থেকেই অনেকে সরে যায় অনেক সময়। একটা সময় খুব ভালো খেলতো কিন্তু এবং সবধরণের শট সে খেলতে পারতো। তাই আমার মনে হয় একটা সময় বেসিকটা খুব ভালো ছিল এখন সেটা নেই। 

বিপদের দিনে কোচ নাজমুল আবেদীনের সঙ্গে কাজ করে সফল হয়েছেন সাকিব, মুশফিক। এবার সেই পথে হাঁটার চেষ্টা মুমিনুলের। সেই সঙ্গে কঠোর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও মুমিনুলের হাতে। তার নেতৃত্বে ১৭ ম্যাচে ১২ হার টিম বাংলাদেশের। তাই অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাকি ভিন্ন পথে হাঁটবে বিসিবি? বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার অপেক্ষায় টেস্ট অধিনায়ক।



মন্তব্য করুন