© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেস্ট সিরিজ হেরে সাকিবের প্রশ্ন বাংলাদেশে টেস্ট দেখে কয়জন

শেয়ার করুন:
টেস্ট সিরিজ হেরে সাকিবের প্রশ্ন বাংলাদেশে টেস্ট দেখে কয়জন
মোজো ডেস্ক
১০:০১ এএম | ২৮ জুন, ২০২২
সাকিব আল হাসাননপরিবর্তন চান । বাংলাদেশ টেস্ট অধিনায়ক ক্রিকেটারদের মানসিকভাবে আরও দৃঢ় হওয়ার অপেক্ষায় । তবে অভিজাত এই ফরম্যাটে টানা ব্যর্থতার দায় শুধু ক্রিকেটারদের দিতে নারাজ সাকিব। দুই দশক পেরোলেও দেশে কিংবা দলে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার কারণ সামনে আনছেন দলের অন্যতম এই সিনিয়র ক্রিকেটার।

টেস্ট ব্যর্থতা পিছু ছাড়ছে না। সিরিজের আগে অধিনায়ক পরিবর্তন হলো, মাঝপথে একাধিক ক্রিকেটার ঢাকা থেকে গিয়ে একাদশেও জায়গা পেলেন। কিন্তু ফল কিংবা দলের পারফরম্যান্সে পরিবর্তন নেই, শুধু অসহায় আত্মসমর্পণ।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, 'আমরা যতটা ক্যারেক্টার শো করতে পারতাম যতটা আমাদের ক্যাপাবিলিটি আছে ক্যারেক্টার শো করার যতটা টাফ আমরা হতে পারি ততটা টাফ আমরা ছিলাম না।'

পরিবর্তন চান তিনি। ক্রিকেটারদের মনোবল, আত্মবিশ্বাস আর দৃঢ়তার অপেক্ষায় অধিনায়ক। অথচ এই ফরম্যাটে এখন আর নবীন দল নয় টিম টাইগার্স।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, 'পরিবর্তন আনতে হবে। সেটার জন্য আসলে আমাদের নিজেদের চিন্তাগত পরিবর্তনটাও খুব জরুরি। তাই সে জায়গাগুলো নিয়ে কাজ করার আছে।'



মন্তব্য করুন