ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না সাকিব
০৯:২৪ পিএম | ২৯ জুন, ২০২২
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। আইসিসি সুপার লিগের অংশ না হওয়ায় সাকিব ওয়ানডে সিরিজ না খেললেও সমস্যা নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কে খেলবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জানা গেছে, টেস্ট দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজে থেকে যাচ্ছেন। টেস্ট দলে নিয়মতি হলেও তাইজুল বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন।