ক্যারিবিয়ানদের বিপক্ষে আজ সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের
০১:৫৩ পিএম | ০৭ জুলাই, ২০২২
সিরিজ বাঁচানোর লক্ষ্য তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। সিরিজ বাঁচানোর লক্ষ্য মুখিয়ে দুই দল ক্যারিবিয়া এবং টাইগারদের।
যদিও ডমিনিকায় বৃষ্টিতে ভেসে গেছে প্রথম টি-টোয়েন্টি; একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে জিতে সিরিজে লিড ক্যারিবীয়দের। রোবম্যান পাওয়েল আর বেন্ডন কিংদের জুটি ভাংতে পারেনি টাইগারা। বরাবরই দুই ব্যাটস্ম্যান তুলে নেন হাফ-সেঞ্চুরি।
শুধুমাত্র ওপেনিংয়ে ব্যাটিং ব্যর্থতা ঘোছানো সম্ভব হলেই বদলে যেতে পারে শেষ ম্যাচের ফলাফল। সাকিব আল হাসান, এখনো পর্যন্ত দলের শেষ আত্মবিশ্বাসে জায়গা। গায়ানায় আগে তিন ওয়ানডে ম্যাচেও সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স ছিল সন্তোষজনক।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান বলেন, 'সিরিজে আমরা লিড করছি; অবশ্যই গায়ানায় সিরিজ নিশ্চিত করার জন্যই খেলবো আমরা। টি-টোয়েন্টি ক্রিকেটে আগে থেকে কিছুই বলা যায় না। সবার আগে দরকার ইতিবাচক মানসিকতা, প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে খুব একটা ভাবছি না আমরা'।
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে দুঃসংবাদ। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল; সাথে থাকবে ঝড়ো বাতাস। গায়ানায় পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের সর্বশেষ খেলা দুই টি-টোয়েন্টি ম্যাচই বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল।