© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম, ফেসবুকে ঘোষণা

শেয়ার করুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম, ফেসবুকে ঘোষণা
মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ১৭ জুলাই, ২০২২
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে অবশেষে বিদায়ই বললেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার (১৭ জুলাই) ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওয়ানডে সিরিজ শেষেই তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত।

দেশসেরা এই ওপেনার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। এই সিরিজেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর সিরিজসেরা হয়েছেন তিনি।

তামিম দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।



মন্তব্য করুন