© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘২০২৩ বিশ্বকাপ হতে পারে আমাদের শেষ বিশ্বকাপ’

শেয়ার করুন:
‘২০২৩ বিশ্বকাপ হতে পারে আমাদের শেষ বিশ্বকাপ’
মোজো ডেস্ক
০২:২২ পিএম | ১৭ জুলাই, ২০২২
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে আমাদের চার সিনিয়র ক্রিকেটারের (সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ) জন্য শেষ বিশ্বকাপ। 

রোববার (১৭ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। 

তামিম জানান,' গত প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে আমাদের জন্য শেষ বিশ্বকাপ। এ কথাটি মুখ ফসকে বলেছিলাম। দলের সব ক্রিকেটারের বিষয়ে তো আমার জানা নেই। তবে আমাদের চার সিনিয়র ক্রিকেটারদের জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। কথাটি এমন হবে'। 

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দল সম্পর্কে দেশ সেরা এ ওপেনার জানান, 'আমাদের লক্ষ্যে কিন্তু ২০২৩ বিশ্বকাপ। আমরা সেভাবেই কাজ করছি। তবে সামনে কি হবে তা নিয়ে ভাবছি না। দলে কে খেলবে বা কে সরে যাবে এসব বিষয়ে আমার তেমন কোন নজর নেই'। 


মন্তব্য করুন