© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ -জিম্বাবুয়ে সিরিজের সূচী

শেয়ার করুন:
বাংলাদেশ -জিম্বাবুয়ে সিরিজের সূচী
মোজো ডেস্ক
০২:০৪ পিএম | ২০ জুলাই, ২০২২
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য তারিখ নির্ধারণ করে সূচী প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

৩০ জুলাই টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে আর শেষ হবে ১০ আগস্ট ওয়ানডে সিরিজ শেষের মধ্য দিয়ে। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। পরের দিনই মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। আর আগস্টের ২ তারিখে অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

এরপর ৫ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একদিন পরেই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৭ আগস্ট। শেষ ওয়ানডে হবে ১০ তারিখে । জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল ২৬ এ জুলাই।

মন্তব্য করুন