টি - টেন এ সাকিবের আগমন
১২:১৪ পিএম | ২২ জুলাই, ২০২২
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এবারও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এবারের আসর শুরু হবে নভেম্বরে। এবার আলোচিত এই টি-টেন লিগে অংশ নেবেন বাংলাদেশি পোস্টার বয় ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন মাঠ মাতাবেন এই বাঁহাতি অলরাউন্ডার।
টি-টেন লিগের ষষ্ঠ আসরে সাকিবকে দেখা যাবে আইকন ক্রিকেটারের ভূমিকায়। দলের অধিনায়কত্বও পেতে পারেন। তবে জানা গেছে, শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করা বাকি সব আলোচনার কাজ সম্পন্ন। বাংলা টাইগার্স এর মালিক বাংলাদেশি হলেও গত আসরে দলটির সাথে বাংলাদেশি কোন ক্রিকেটার বা কোচ ছিলেন না।
তবে এবার সাকিব ছাড়া আরও দুই জন বাংলাদেশি ক্রিকেটার যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সাথে। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
ফাহিম ও আফতাব অতীতেও কাজ করেছেন বাংলা টাইগার্সের হয়ে। তবে গত আসরে দলটির সঙ্গে ছিলেন না তারা।