© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

শেয়ার করুন:
আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ০৭ আগস্ট, ২০২২
চলমান জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত টস জিততে পারেনি বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিনবারই টসে হারে সফরকারীরা। এরপর পর প্রথম ওয়ানডেতেও টস হারে বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতেও টস হারলেন তামিম ইকবাল।

প্রথম ম্যাচের মতো আজও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। ফলে ব্যাটিংয়ে নামছে টাইগাররা। 

রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। 

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে আছে স্প্রিং বকরা। আজ জিতলে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতবে তারা। আর বাংলাদেশ জিতলে সিরিজে ফিরবে সমতা।

মন্তব্য করুন