ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান
১১:১২ এএম | ২৬ আগস্ট, ২০২২
ফুটবলে ব্রাজিলের ইতিহাসটা বেশ সমৃদ্ধ। পুরুষদের বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হলেও নারীদের বিশ্বকাপে শিরোপার দেখা পায়নি একবারও। সেই কস্তে এবারও পুড়ল ব্রাজিলের অনূর্ধ্ব-২০ নারী দল। শুক্রবার (২৬ আগস্ট) সেমিফাইনালে জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছে ব্রাজিল।
এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ নারী দল মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন জাপানের। প্রতিপক্ষ গোলমুখে শটের দিক থেকে ব্রাজিলের আধিপত্যই ছিল বেশি। ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। আর এর বিপরীতে জাপানের শট ছিল মোটে ৯টি, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে।
তবে শট বেশি করলেও ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এই গোলের জবাব আর দিতে পারেনি ব্রাজিল।
জবাবটা দেয় দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরায় ব্রাজিল। তাতে ফাইনালের আশাটাও আবার জেগে ওঠে সেলেসাও ডাগআউটে। তবে সে আশাটা স্থায়ী হলো কেবল ২৯ মিনিট।