আরও শক্তিশালী হয়ে ফিরবে বাংলাদেশ: সাকিব
০৩:২২ পিএম | ৩১ আগস্ট, ২০২২
এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আসরে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩০ আগস্ট) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।
তবে শেষ পর্যন্ত ম্যাচ হারলেও অল্প পুঁজি নিয়েও এদিন লড়াইটা চালিয়ে গেছে বাংলাদেশ। একপর্যায়ে জয়ের সম্ভাবনাও জেগেছিল। যদিও ডেথ ওভারে মুস্তাফিজ-সাইফউদ্দিনদের খরুচে বোলিংয়ে ম্যাচটা হাত ফসকে গেছে।
ব্যাটিংয়ে সেই চিরচেনা ব্যর্থতার পর আঁটসাঁট বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ৬ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও ৬৫ রান।
শারজার স্লো পিচে এই রান তাড়া করা মোটেও সহজ ছিল না। তবে বাংলাদেশি পেসারদের বাজে বোলিংয়ে নাজিবউল্লাহ জাদরানরা ম্যাচটা জিতে যায় ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই।