© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন ভারতকে সুপার ফোর থেকে বিদায় করল শ্রীলঙ্কা

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন ভারতকে সুপার ফোর থেকে বিদায় করল শ্রীলঙ্কা
মোজো ডেস্ক
১২:৩৬ এএম | ০৭ সেপ্টেম্বর, ২০২২
বিদায়ের ঘণ্টা বেজে গেল ভারতের। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনার পর হংকংকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হয়ে সুপার ফোরে উঠে ভারত। তবে সুপার ফোরে উঠেই যেন নিজেদের হারিয়ে ফেলে রোহিত-কোহলিরা।

প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়ায় বাঁচা-মরার। বিপরীতে গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হারের পরও বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলঙ্কা সুপার ফোরে উঠে সেই আফগানদেরই হারিয়ে দেয়।

টানা দুই ম্যাচ জিতে মোমেন্টাম পেয়ে যাওয়া শ্রীলঙ্কা খেই হারায়নি শক্তিশালী ভারতের সামনে। সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে বিদায় করে এগিয়ে গেল ফাইনালের পথে।

মন্তব্য করুন