© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদেরার

শেয়ার করুন:
টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদেরার
মোজো ডেস্ক
০৫:১৫ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২২
টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদেরার। এ মাসে শুরু হওয়া লেভার কাপ তার সর্বশেষ টুর্নামেন্ট। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।


ফেদেরার লেখেন, 'আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার।

মন্তব্য করুন