© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ ফাইনালে যাওয়ার মিশন আজ

শেয়ার করুন:
বাংলাদেশ ফাইনালে যাওয়ার মিশন আজ
মোজো ডেস্ক
০৮:৫০ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২২

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে ম্যাচটি।

এই নিয়ে সাফে বিগত পাঁচটি আসরের মধ্যে চারটিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। শুধুমাত্র ২০১২ সালের আসরে সেমিতে খেলতে পারেনি সাবিনারা। অবশিষ্ট ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। তন্মধ্যে ২০১৬ সালের আসরে ফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে শিরোপা জয় করতে পারেনি তারা। অপরদিকে ভুটান প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বি গ্রুপের শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হয়ে শেষ চারে ওঠে দলটি।


তবে ভুটনাকে হাল্কা ভাবে নিতে চায়না ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলন শেষে অধিনায়ক সাবিনা বলেন,‘ ভুটানের গত দুই ম্যাচ যদি দেখেন, তাহলে দেখবেন নেপালের বিপক্ষে প্রতিরোধের চেষ্টা করেছে। শ্রীলংকার বিপক্ষে ভালো ব্যবধানে জিতেছে। শেষ সাফেও কিন্তু ওদেরকে গোল দিতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয়, ভুটান আগের তুলনায় এখন অনেক ভালো দল। 

মন্তব্য করুন