আধুনিক ফুটবলকে ‘বিরক্তিকর’ মনে হচ্ছে নেইমারের
১১:৪৪ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২২
চলতি মৌসুমে দারুণ ফর্মেই আছেন নেইমার। গোল করছেন-করাচ্ছেন, তার দল পিএসজিকেও জেতাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। অনেক দিন পর তাতে মনে হচ্ছে, ফুটবলটা বুঝি উপভোগই করতে শুরু করেছেন ব্রাজিল তারকা। তবে এমনই এক সময় বোমা ফাটালেন নেইমার, জানালেন আধুনিক ফুটবলকে তার রীতিমতো বিরক্তিকরই লাগে!
এমনটা বলার কারণ আছে অবশ্য। পিএসজির সবশেষ ম্যাচে শুধু শুধুই যে হলুদ কার্ড দেখানো হয়েছে তাকে! এর প্রতিক্রিয়াতেই নেইমার বলেছেন এই কথা।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে বুধবার রাতে পিএসজি মুখোমুখি হয়েছিল মাকাবি হাইফার। সেই ম্যাচে নেইমার করেন শেষ গোলটা। গোলটা করেই তিনি তার শেষ কিছু দিনের নিয়মিত উদযাপনটা করেন। কানে দুই আঙুল দিয়ে, জিভটা একটু বের করে উদযাপনটা সারেন তিনি। ধারণা করা হয়, এই উদযাপন ছেলের জন্য করেন নেইমার।