© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপালকে উড়িয়ে মেয়েদের ইতিহাস

শেয়ার করুন:
নেপালকে উড়িয়ে মেয়েদের ইতিহাস
মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২২
নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করলো সাবিনা খাতুনরা।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় মাঠে গড়ায় হাইভোল্টেজ ম্যাচটি।


ম্যাচের শুরু থেকে স্বাগতিক নেপালকে দমিয়ে রাখছিলেন সাবিনা-মারিয়ারা। দুর্দান্ত টানে বলকে প্রতিপক্ষের পায়ে যেন সহ্য করতে পারছিলেন না কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। তাই তো ম্যাচ শুরুর মাত্র ১৪ মিনিটের মাথায় স্বাগতিক নেপালকে এক গোল করে এগিয়ে থাকে বাংলাদেশের মেয়েরা। গোলটি আসে শামসুন্নাহারের পা থেকে।

আবহাওয়ার কারণে গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় কাদাময় দশরথ স্টেডিয়াম মাঠ। এ কারণে দুই দলই ফুটবল খেলতে পারছিল না। কিন্তু বাংলাদেশ প্রথমেই এক গোল করে এগিয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে নেপাল।


প্রতিপক্ষ নেপাল বল কিছুটা পায়ে পেলেও প্রথম গোল শোধ করার আগেই জ্বলে উঠে বাংলাদেশ দল। খেলার ৪১ মিনিটে এসে বল পান কৃষ্ণা রানী। সুযোগ মিস না করেই তার শটে দ্বিতীয় গোলে এগিয়ে যান তারা।

মন্তব্য করুন