সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী
০৯:৩২ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২২
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে।
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য।