© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

শেয়ার করুন:
নিউজিল্যান্ডের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ
মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ০৯ অক্টোবর, ২০২২
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। অথচ টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা। নাজমুল হাসান শান্ত আর শেষ দিকে নুরুল হাসান সোহান ছাড়া কোনো ব্যাটারই ঠিকভাবে দাঁড়াতে পারেনি কিউই বোলারদের সামনে। 

শান্তর ৩৩ আফিফ হোসেনর ২৪ ও সোহানের ২৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে বাংলাদেশ। এতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রানের। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামস। 


টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দলীয় ১২ রানেই মিরাজের উইকেট হারায় বাংলাদেশ।

মন্তব্য করুন