© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ উইকেটে হারল বাংলাদেশ

শেয়ার করুন:
৮ উইকেটে হারল বাংলাদেশ
মোজো ডেস্ক
০৩:৩৬ পিএম | ০৯ অক্টোবর, ২০২২
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ দল। সে ম্যাচে একাদশে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।

নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা। মাঠের লড়াইয়ে ফিরেন সাকিব। তবুও পরাজয়ের গণ্ডি থেকে বের হতে পারেনি বাংলাদেশ দল। কিউইদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

রোববার (৯ অক্টোবর) ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে টাইগাররা। জবাবে ১৭.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 

মন্তব্য করুন