© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন:
স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোজো ডেস্ক
১১:০৪ এএম | ১২ অক্টোবর, ২০২২

স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এদিন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল আল-আমিনের। কিন্তু হাজির হননি তিনি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর আদালতে উপস্থিত হন আসামি আল-আমিন। এরপর আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি।

মন্তব্য করুন