© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ

শেয়ার করুন:
সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ
মোজো ডেস্ক
১১:৫২ এএম | ১২ অক্টোবর, ২০২২

নিউজিল্যান্ডের দেয়া রানের পাহাড় টপকাতে গিয়ে সেখানে চাপা পড়েছে বাংলাদেশ। তবে এর মাঝে ব্যতিক্রম অধিনায়ক সাকিব আল হাসান। পুরো দলের হয়ে একাই লড়াই করেছেন তিনি। তবে যোগ্য সাপোর্ট না পাওয়ায় কাজে কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে হার দেখতে হয়েছে ৪৮ রানে।

এতে করে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ১৪ তারিখ হবে ফাইনাল। তার আগে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নিজেদের আর ভালো করে পরখ করে নিতে পারবে তারা।

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৮টায়।

মন্তব্য করুন