© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

শেয়ার করুন:
আফগানদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ১৭ অক্টোবর, ২০২২
প্রস্তুতি ম্যাচেই বড় বিপর্যয় দেখল বাংলাদেশ। আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না সাকিব আল হাসানের দল। বল হাতে প্রস্তুতিটা মোটামুটি হলেও ব্যাট হাতে চরম বিপর্যয় দেখা গেল এদিন ব্রিসবেনে। যার মাশুল গুনতে হলো ৬২ রানের বড় হার দিয়ে।

আফগানদের দেয়া ১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে সাকিবরা করতে পারল মোটে ৯৮ রান।

ত্রিদেশীয় সিরিজে টানা চার হারের পর বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। তবে সেখানেও নিজেদের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলো বাংলাদেশ। কোনো রকম লড়াই করতে পারেনি সাকিবরা। 

মন্তব্য করুন