বিপিএলে মাতাবেন যে পাকিস্তানি পেস জুটি
০১:২৭ পিএম | ১৯ অক্টোবর, ২০২২
২০২৩ সালের বিপিএল আসর জমাতে আসছেন পাকিস্তানি গতি দানব শাহীন শাহ আফ্রিদি
ও হরিস রউফ। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মাঠে নামবেন আফ্রিদি এবং রংপুর রাইডার্স জার্সি গায়ে দেখা যাবে রউফকে।
শাহীন শাহ আফ্রিদি ক্রিকেট বিশ্বে উদীয়মান তারকা হিসেবে পরিচিত। মাত্র ২২ বছর বয়সে তার বোলিং অ্যাকশন নজর কেড়েছে সবার। গতবারের টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার দাপটে বোলিং দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০২২ সালের লাহোর কালান্ডারসের নেতৃত্ব দিয়ে জিতেছেন ২০২২ এর পিএসএল।
এর আগেও ২০১৭ সালে ঢাকা ডিনামাইটসের সাথে দুই বছরের চুক্তিতে আসেন শাহীন শাহ আফ্রিদি। তবে প্রথমবারের জন্য বিপিএল হারিস রউফের জন্য এক নতুন অভিজ্ঞতা।
২০২৩ এর ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি চলবে ৭ দোল নিয়ে এইবারের বিপিএল ।
বিপিএলে নামীদামী বিদেশী প্লেয়ার না থাকায় বরাবরই হতাশ হন ভক্তরা। তবে পাকিস্তানি এই দুই ক্রিকেট তারকার উপস্থিতি বিপিএল কে ভিন্ন আমেজে নিয়ে যাবে।
শুধুই তুই পাকিস্তানি তারকাই নয় বিপিএল মাথা তে আসছেন আরো কয়েকজন ক্রিকেট তারকা। এর মধ্যে রয়েছেন, শ্রীলংকার অলরাউন্ডার তিসারা পেরেরা, উইকেট কিপার ও ব্যাটার পান্তুমন নিসাংকা। এমনকি পাকিস্তানি ক্রিকেট তারকা রিজুয়ানেরও নাম শোনা যাচ্ছে। তবে এখনো কোনো সূত্রই নিশ্চিত করেনি এ নামগুলো।