বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত
ছবি: সংগৃহীত
০২:২১ পিএম | ১৯ অক্টোবর, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল শুরু হয়েছে আরও আগেই। মাঠে গড়িয়েছে প্রথম রাউন্ডের ম্যাচও। তবে বাংলাদেশের লড়াই শুরু এখনো বাকি। নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশের।
নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ব্রিজবেনে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। এমনকি টসও মাঠে গড়ায়নি। দুদলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বল হাতে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, ব্যাট হাতেও ছিল তেমনি নড়বড়ে। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও আফগানিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। থমকে গেছেন ১০০’র নিচে। ফলাফল ওই ম্যাচে ৬২ রানের হার।