© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাশরাফি কে নিয়ে ৪ বিদেশি ভেড়ালো সিলেট স্ট্রাইকার্স

শেয়ার করুন:
মাশরাফি কে নিয়ে ৪ বিদেশি ভেড়ালো সিলেট স্ট্রাইকার্স
তাওসিফ রহমান
০৩:৪৩ পিএম | ১৯ অক্টোবর, ২০২২
২০২৩ সালের বিপিএল আসরে জমাতে ব্যস্ত
হয়ে পড়েছে ফ্রাঞ্চাইজি গুলো। দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দিয়ে দল সাজাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। 

মাশরাফি ছাড়াও দলে সিলেট তার দলে নিয়েছে চার বিদেশী তারকাকে। তাদের মধ্যে রয়েছেন শ্রীলংকার উইকেট রক্ষক ব্যাটসম্যান পান্থম নিশঙ্কা, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার থিসারা পেরেরা এবং ২০২২ এশিয়া কাপ জয় শ্রীলঙ্কা দলের অলরাউন্ডার ধনঞ্জয়ের ডি সিলভা। এছাড়াও রয়েছে পাকিস্তান দলের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। 

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সব থেকে সফল অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশ ৫০ টির অধিক ম্যাচ জিতেছে এবং পঞ্চাংশ ৫০ শতাংশেরও বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে তার। এছাড়াও অসাধারণ ক্যাপ্টেন্সি করে ২০১২,২০১৩,২০১৫,২০১৭ এবং ২০২০ সালে জিতেছেন বিপিএলের কাপ। 

বিপিএলে নামীদামী বিদেশী প্লেয়ার না থাকায় বরাবরই হতাশ হন ভক্তরা। তবে এবার শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট তারকারদের উপস্থিতি বিপিএল কে ভিন্ন আমেজে নিয়ে যাবে। ‌‌‌‌‌‌‌ এছাড়াও এবার মাঠ কাঁপাতে আসছেন মোহাম্মদ রেজওয়ান, হাসান আলী, শাহেনশাহ আফ্রীদি এবং আরো অনেকে।

মন্তব্য করুন