© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালের হয়ে সাকিবের সঙ্গে দেখা যাবে যে ৪ বিদেশিকে

শেয়ার করুন:
বরিশালের হয়ে সাকিবের সঙ্গে দেখা যাবে যে ৪ বিদেশিকে
তাওসিফ রহমান
১২:১২ পিএম | ২০ অক্টোবর, ২০২২
বিপিএল আসর জমাতে ব্যস্ত হয়ে পড়েছে ফ্রাঞ্চাইজি গুলো। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে দল সাজাচ্ছে ফরচুন বরিশাল। 

বরিশাল দলে আইকন ও ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে সাকিবকে। তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও চার বিদেশি তারকা। তারা হলেন  ক্যারিবিয়ান  তারকা ক্রিস গেইল, আমেরিকার টি টোয়েন্টি লিগে ২০০ করা রাকিন কর্নওয়াল, আফগানিস্তানের অলরাউন্ডার কারিম জান্নাত, আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান। 

এর আগে ২০২২ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে ফরচুন বরিশাল রানার্সআপ হয়েছিল। ব্যাট ও বল হাতে দারুন পারফরম্যান্স ও দারুণ অধিনায়কতা করেছিলেন সাকিব। যদিও ২০২৩ সালে নিজস্ব ফ্রাঞ্চাইস মোনার্ক পদ্মা নিয়ে নতুন এক যাত্রা শুরু করতে চেয়েছিলেন সাকিব, তা সম্ভব হয়নি যেহেতু একজন বিপিএল খেলোয়াড় কোন দলের মালিক হতে পারবেন না। 

বিপিএলে নামীদামী বিদেশী প্লেয়ার না থাকায় বরাবরই হতাশ হন ভক্তরা। তবে এবার শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ক্রিকেট তারকারদের উপস্থিতি বিপিএল কে ভিন্ন আমেজে নিয়ে যাবে। ‌ এছাড়াও এবার মাঠ কাঁপাতে আসছেন পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান, হাসান আলী, শাহেনশাহ আফ্রীদি এবং আরো অনেকে।

মন্তব্য করুন