© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএল মাতাতে আসছেন যেসব ক্রিকেটার

শেয়ার করুন:
বিপিএল মাতাতে আসছেন যেসব ক্রিকেটার
তাওসিফ রহমান
০১:২৩ পিএম | ২০ অক্টোবর, ২০২২
২০২৩ সালে বিপিএল আসর জমাতে বেশ কিছু বিদেশী ক্রিকেটার দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজি গুলো । এ তালিকায় বেশি দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলংকা, পাকিস্তানের ক্রিকেট তারকাদের।

বিপিএল ক্রিকেট সূত্র বলছে, অস্ট্রেলিয়ার হার্ড হিটিং ব্যাটসম্যান টিম ডেভিড আসবেন খেলতে। ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে পারেন তিনি। দেশের মাঠে তার মত হার্ড হিটিং ব্যাটসম্যানের খেলা দেখার অপেক্ষায় ভক্তরা ক্রিকেটপ্রেমীরা।

বিপিএল এর মাঠে দেখা যাবে টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান ব্যাটার মোঃ রিজওয়ান আর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, শাহীন শাহ আফরিদির মতো ওয়ার্ল্ডক্লাস বোলার।

আরো আসছেন পাকিস্তানি অলরাউন্ডার মোঃ নেওয়াজ ও ফাস্ট বোলার হারিস রউফ ও মোহাম্মদ আমির। 

অতীতের মত দেশীয় ক্রিকেটে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল, রকিন কর্নওয়াল ও সিপিএলে অসাধারণ পারফর্ম করা ব্র্যান্ডন কিং। শ্রীলংকার অলরাউন্ডার তিসারা পেরেরা, পান্থম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডেস এবং অলরাউন্ডার ধনঞ্জয় ডিসিলভা। আফগানিস্তান থেকে আসছেন অলরাউন্ডার কারিম জানাত, মিডল অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদ্রান।

এ তালিকা আরো লম্বা হতে পারে বলে বলছে ক্রিকেট সূত্র।  আর তাতে দেশীয় ক্রিকেটের বাড়তি আনন্দ যোগ হবে বলে মনে করা হচ্ছে।

কেননা গেল ১০ বছরের বিপিএলে তেমন কোন বিদেশি প্লেয়ারের আনাগোনা ছিলনা। 

২০২৩ এর ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি চলবে ৭ দল নিয়ে এবারের বিপিএল।

মন্তব্য করুন