রাশিয়া বিশ্বকাপে পেনাল্টি মিসের দায় স্বীকার মেসির
১২:০৮ পিএম | ২২ অক্টোবর, ২০২২
অনেক আশা নিয়ে গেলেও ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেসির আর্জেন্টিনার। সেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। চার বছর পর মেসি সেই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন।
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে সবাইকে চমকে দিয়েছিল ইউরোপের দেশ আইসল্যান্ড। ৬৪ মিনিটে পেনাল্টি নষ্ট করেছিলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা জিততে না পারার জন্য তাকেই কাঠগড়ায় তুলেছিলেন অনেকে। এত দিন এই ব্যাপারে মুখ না খুললেও চার বছর পর সেই দায় নিজের কাঁধেই নিলেন আর্জেন্টিনার অধিনায়ক।