© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'শাকিরা' লেখা জার্সি গায়ে বার্সেলোনার পিকে!

শেয়ার করুন:
'শাকিরা' লেখা জার্সি গায়ে বার্সেলোনার পিকে!
তাওসিফ রহমান
০১:১১ পিএম | ২২ অক্টোবর, ২০২২
বার্সেলোনার স্টার ডিফেন্ডার জেরার্ড পিকেকে তার প্রাক্তন গার্লফ্রেন্ড শাকিরার নামে জার্সি গায়ে নামতে হতে পারে বার্সেলোনার হয়ে। 

বার্সেলোনা তাদের টাইটেল স্পন্সর স্পটিফাইয়ের সাথে চুক্তির কারণে বার্সেলোনার জার্সির মাঝখানে শাকিরা নামটি লেখা থাকবে। কিছু দিন পরপর যেই আর্টিস্টের গান ছাড়া হয় তার নামই থাবে জার্সির গায়ে চুক্তিতে এমনই বলা হয়েছে। 

চলতি বছরের জুনের ৪ তারিখ শাকিরা ও পিকের বিচ্ছেদ হয়। ১২ বছরের সম্পর্কে তাদের রয়েছে দুইজন ছেলে, নয় বছর বয়সী মিলান পিকে এবং সাত বছর বয়সী সাসহা পিকে। 

শাকিরা তার জনপ্রিয়তা লাভ করেন ২০১০ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের সময় প্রচলিত "হিপ্স ডোন্ট লাই" গানের জন্য। বিচ্ছেদের পর শাকিরা "ডোন্ট ওয়ারী" নামের একটি গান রিলিজ করেন পিকে কে অনুসরণ করে। 

বার্সেলোনার হয়ে দুর্দান্ত ডিফেন্স করা পিকের রয়েছে বিশ্বমানের রেকর্ড। বার্সেলোনার হয়ে ৬০০ টি ম্যাচ খেলে, অত্যান্ত চমৎকারভাবে ৪১০ টি ম্যাচ জিতেছেন, এছাড়াও রয়েছে তার ট্রফি কেবিনেটের ৩০ টি টাইটেল। স্পেনের হয়ে পিকে অসাধারণ ডিফেন্স করে তার ঘরে কাপ নিয়ে আসেন। 

সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের মাঝে এ নিয়ে তুমুল আলোচনা জমেছে।  অনেকে মনে করছেন এটা একটি হাস্যকর বিষয়। ভক্তদের মাঝে এখনো রয়েছেন নানা বিভ্রান্তি পিকে কি পড়ে নামবেন শাকিরা লেখা বার্সেলোনা জার্সি গায়ে?

মন্তব্য করুন