© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

শেয়ার করুন:
স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা
তাওসিফ রহমান
১১:৩৩ এএম | ২৩ অক্টোবর, ২০২২
বাংলাদেশের সব থেকে বড় সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব খেলা। 

এর আগে কখনো  সিনেমা হলে বাংলাদেশের খেলা সরাসরি সম্প্রচার করা হয়নি । এবারই প্রথম দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের ক্রিকেট খেলা।

স্টার সিনেপ্লেক্সের ফেসবুকে এমন প্রচারণা চালানো হচ্ছে।

প্রতিটি খেলার টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা সাথে থাকছে ফ্রি কোমল পানি ও পপকর্ন। শুধুমাত্র তাদের মিরপুরের সনি স্কয়ারে এই খেলা সরাসরি সম্প্রচার করা হবে। 

২৪ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলা রয়েছে। সেটিই প্রথম দেখাবে স্টার সিনেপ্লেক্স। 

মন্তব্য করুন