টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
১০:৪৯ এএম | ২৪ অক্টোবর, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তার আগে টস ভাগ্য সঙ্গী হয়নি সাকিব আল হাসানদের। যে কারণে প্রতিপক্ষ থেকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে টিম টাইগার্স।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স খুব একটা ভালো নয়। যে কারণে আজ বাড়তি চাপে রয়েছে টিম টাইগার্স। তবে সব কিছু পেছনে ফেলে নেদারল্যান্ডের বিপক্ষে জিতেই মাঠ ছাড়তে চাইছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ একাদশে আজ জায়গা হয়নি শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।