© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না টাইগাররা

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না টাইগাররা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ পিএম | ২৭ অক্টোবর, ২০২২
২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ওভারে স্কোরবোর্ডে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার মিলে যোগ করেন ১৭ রান। কাগিসো রাবাদকে দুটি ছক্কা হাঁকান সৌম্য। প্রথম ২ ওভারে ২৬ রান নিয়ে আশাও জাগিয়েছিলেন দুজন। কিন্তু তৃতীয় ওভারে এসে উইকেট জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এনরিক নরিকাকে অ্যাক্রোস দ্য লাইন খেলতে গিয়ে উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে ক্যাচ দেন সৌম্য।

বাঁহাতি এই ওপেনার আউট হয়েছেন ৬ বলে ১৫ রান করে। একই ওভারের চতুর্থ বলে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্তও। নরকিয়ার ১৪৮ কি.মি. গতির বলে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর ব্যাট থেকে এসেছে ৯ রান। নিজের পর ওভারে সাকিব আল হাসানকেও ফেরান নরকিয়া। ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর হয়ে বাংলাদেশের অধিনায়ক সাজঘরে ফেরেন ১ রানে।

এরপর আফিফ হোসেনকে এক রানে বিদায় করেন রাবাদা। ওয়েন পার্নেলেকে ক্যাচ দিয়ে তিনি ফেরার পরও ক্রিজে আটকে ছিলেন লিটন দাস। একপ্রান্তে রান যোগ করেন যাচ্ছিলেন স্কোরবোর্ডে। কিন্তু কোন ব্যাটারই তাকে সঙ্গ দিতে পারছিলেন না। মেহেদি মিরাজ ১১, মোসাদ্দেক হোসেন ০ ও নুরুল হাসান ২ রানে তাবরাইজ শামসি ও কেশব মহারাজের ফাঁদে পা দিলে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এক প্রান্তে লড়াই করতে থাকা লিটন শামসির তৃতীয় শিকার হয়ে ফিরলে তখনই ম্যাচ শেষ হয়ে যায় বাংলাদেশের। ৩১ বলে ৩৪ রান করে তিনি ফিরলে শেষ ব্যাটারদের চেষ্টায় দলীয় ১০০ পার করে বাংলাদেশ। কিন্তু এরপরই নরকিয়া বোল্ড করেন তাসকিনকে। ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।  

মন্তব্য করুন