জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সংগৃহীত
০৯:০৯ এএম | ৩০ অক্টোবর, ২০২২
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মাঠে নামার আগে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় দুই দলের সুপার টুয়েলভে ‘গ্রুপ ১’র গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।
আগের ম্যাচ থেকে একাদশে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় ইয়াসির আলীকে দলে ফেরানো হয়েছে। অন্যদিকে জিম্বাবুয়েও একটি পরিবর্তন এনেছে তাদের একাদশে। লুক জংওয়ের জায়গায় একাদশে ফিরেছেন পেসার টেন্ডাই চাতারা।