শেষের রোমাঞ্চে জিতল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
১২:৪৫ পিএম | ৩০ অক্টোবর, ২০২২
শেষ ওভারের রোমাঞ্চে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
বাংলাদেশের ৭ উইকেটে ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রানে আটকে যায়। ৩ রানের ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ।
শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল জিম্বাবোয়ের। ৪ মারলেই ম্যাচ গড়াত সুপার ওভারে। তবে মোসাদ্দেকের শেষ বলে মুজারাবানি স্টাম্প-আউট হয়েছেন ধরে নিয়ে দু'দল মাঠ ছাড়ে। বাংলাদেশ ম্যাচ জিতেছে ধরে নেওয়া হয়। তবে উইকেটকিপার স্টাম্পের সামনে থেকে বল ধরায় তৃতীয় আম্পায়ার নো-বল ঘোষণা করেন। ফলে দু'দলকে মাঠে ফিরতে হয়। সুতরাং শেষ বলে ৪ মারলেই ম্যাচ জিতে যেত জিম্বাবোয়ে। যদিও মুজারাবানি শেষ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি।