© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পানি বিশুদ্ধিকরণে নতুন কৌশল উদ্ভাবন

শেয়ার করুন:
পানি বিশুদ্ধিকরণে নতুন কৌশল উদ্ভাবন
feature-desk
০৮:২৪ এএম | ০৮ মার্চ, ২০১৯

চীনা বিজ্ঞানীরা একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা যথেষ্ট নিরাপদে পানি বিশুদ্ধ করতে পারে। সাধারণত ফটোক্যাটালিক পদ্ধতি এমনভাবে পানি বিশুদ্ধ করে, যা পরিবেশগতভাবে নিরাপদ। কিন্তু এ প্রক্রিয়ায় যেসব অনুঘটক ব্যবহার হয় তা ধাতু-নির্মিত, যা দ্বিতীয় সারির পরিবেশগত দূষণ ঘটায়। তবে চাইনিজ অ্যাকাডেমি অব সাইন্স এবং ইয়াংহো ইউনিভার্সিটির এই গবেষকরা যে নতুন কৌশল উদ্ভাবন করেছেন তা যথেষ্ট নিরাপদভাবে পানি বিশুদ্ধ করতে পারে।

চীনা বিজ্ঞানীরা একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা যথেষ্ট নিরাপদে পানি বিশুদ্ধ করতে পারে।

সাধারণত ফটোক্যাটালিক পদ্ধতি এমনভাবে পানি বিশুদ্ধ করে, যা পরিবেশগতভাবে নিরাপদ। কিন্তু এ প্রক্রিয়ায় যেসব অনুঘটক ব্যবহার হয় তা ধাতু-নির্মিত, যা দ্বিতীয় সারির পরিবেশগত দূষণ ঘটায়।

তবে চাইনিজ অ্যাকাডেমি অব সাইন্স এবং ইয়াংহো ইউনিভার্সিটির এই গবেষকরা যে নতুন কৌশল উদ্ভাবন করেছেন তা যথেষ্ট নিরাপদভাবে পানি বিশুদ্ধ করতে পারে। যেখানে ফটোক্যাটালিক পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত অনুঘটকসমূহ ধাতুমুক্ত।

বিজ্ঞানীরা গ্রাফিক কার্বন নাইট্রাডের তৈরি ন্যানোশিটস (বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন অতি ক্ষুদ্র দ্বি-মাত্রিক পদার্থ) ব্যবহার করছেন, যা আলোকরশ্মি শোষণ করে এবং রিঅ্যাকটিভ অক্সিজেন উৎপাদন করে। এই কৌশল প্রচুর পরিমাণে হাইড্রোজেন পার-অক্সাইড উৎপাদনের মাধ্যমে এমন একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা উল্লেখযোগ্য হারে জীবাণু ধ্বংস করে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, এই কৌশল প্রয়োগ করে প্যাথোজেন সমৃদ্ধ পানিকে মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই বিশুদ্ধ করা যাবে, যার জীবাণুমুক্তকরণ সামর্থ্য প্রায় ৯৯ শতাংশ। সেই সঙ্গে ভারি ধাতুর আয়নের অবশিষ্টাংশ তৈরি কিংবা দ্বিতীয় সারির পরিবেশ দূষণ করে না বলে এটি একটি পরিবেশবান্ধব পদ্ধতি।

‘Chem’ জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, এখন নতুন এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে উদ্ভাবিত এই পদার্থটি উন্নত করতে কাজ করছেন গবেষকরা।

 

টাইমস/এএইচ/জিএস

মন্তব্য করুন