© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাল মুখোমুখি ভারত বাংলাদেশ, কে জিতবে?

শেয়ার করুন:
কাল মুখোমুখি ভারত বাংলাদেশ, কে জিতবে?
তাওসিফ রহমান
০১:৪২ পিএম | ০১ নভেম্বর, ২০২২
গ্রুপ দুইয়ের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় আগামীকাল দুপুর দুইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী ভারত রয়েছে দুর্দান্ত ফর্মে। বলা হচ্ছে বিশ্বকাপ জিততে এসেছে তারা। অপরদিকে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলে দিয়েছেন বাংলাদেশ জিতলে এটা ভারতের জন্য হবে আপসেট।

পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। ‌ তাদের নিচেই তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।  দুটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ জিতেছে দুইটি এবং হেরেছে একটি করে। তবে নেট রান রেটে দিতে ভারতে এগিয়ে। 

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিংয়ে দেখা দিয়েছে বেশ কিছু বিপর্যয়। সুরিয়া কুমার, বিরাট কোহলি ,ভুবনেশ্বর কুমার ও আরশদ্বীপ সিং এর দিকে তাকিয়ে ভারত। অপর প্রান্তে বাংলাদেশেকে আগলে রেখেছেন সাকিব, তাসকিন ,লিটন দাস ও নাজমুল শান্ত। 

ভারতের বিপক্ষে খেলা এক কঠিন পরীক্ষা এবং তাদেরকে হারাতে পারলে একটি "আপসেট" হবে এমনটাই মন্তব্য করেছেন অধিনায়ক সাকিব। তাই একটি হাড্ডাহাড্ডির লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা। 

সর্বশেষ ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেখানে বাংলাদেশ হেরেছিল মাত্র একটি রানে। সেই স্মৃতি এখনো ভুলতে পারেনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।  বলা হচ্ছে এই ম্যাচটি হবে বাংলাদেশের প্রতিশোধ নেওয়ার পালা।

মন্তব্য করুন