© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুটানকে দুই হালি গোলে বিধ্বস্ত করল দেশের মেয়েরা

শেয়ার করুন:
ভুটানকে দুই হালি গোলে বিধ্বস্ত করল দেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ পিএম | ০১ নভেম্বর, ২০২২
মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন সুরভি আকন্দ প্রীতি। উপহার দিলেন দুরন্ত এক হ্যাটট্রিক। তার ঝলকে গোল উৎসব করল স্বাগতিক বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মঙ্গলবার ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করল দেশের মেয়েরা।

সুরভির হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। একটি করে গোল এনে দেন থুইনু মারমা, জয়নব বিবি রিতা, কানন রানী বাহাদুর।

গত আসরে রানার্সআপ হওয়ার পথে ভুটানকে ২-০ গোলে ধরাশায়ী করেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

দ্বিতীয় ম্যাচে আগামী ‍শনিবার নেপালকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন