© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

শেয়ার করুন:
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
০১:৫০ পিএম | ০২ নভেম্বর, ২০২২
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে দলটিকে।

অ্যাডিলেড ওভালে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ ম্যাচের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ওপেনার সৌম্য সরকারের জায়গায় পেসার শরিফুল ইসলামকে দলে টেনেছে। অন্যদিকে ভারত তাদের একাদশে দীপক হুদার পরিবর্তে এসেছেন অক্ষর প্যাটেল।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

মন্তব্য করুন