© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাইগারদের ১৮৫ রানের লক্ষ্য দিল ভারত

শেয়ার করুন:
টাইগারদের ১৮৫ রানের লক্ষ্য দিল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ পিএম | ০২ নভেম্বর, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এই তারকার রেকর্ড গড়ার দিনে প্রতিপক্ষ বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত।

অ্যাডিলেইড ওভালে বিশ্বকাপের মঞ্চে এশিয়ার নতুন হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। যেখানে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করেছে রোহিত শর্মার দল। এই ম্যাচেও যথারীতি সব আলো একাই কেড়ে নিলেন দুর্দান্ত রকমের ইনফর্মে থাকা কোহলি। ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়েছেন। এবারের বিশ্বকাপে নিজের ৩য় ফিফটিতে আসরের সর্বোচ্চ ২২০ রান করে ফেলেছেন এই তারকা।

মন্তব্য করুন