© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেক ফিল্ডিং করে বাংলাদেশকে কি হারানো হলো?

শেয়ার করুন:
ফেক ফিল্ডিং করে বাংলাদেশকে কি হারানো হলো?
তাওসিফ রহমান
১২:৪৮ পিএম | ০৩ নভেম্বর, ২০২২
ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ তখন ৭ ওভারে ৬৬ রান। এর মধ্যে বৃষ্টির বাগড়া।
বৃষ্টি শেষে ভেজা মাঠেই খেলতে নামে সাকিব বাহিনী।

ব্যাটিংয়ের শুরু করতেই রান নিতে লিটন দাস পা পিছলে পড়ে যান। লিটন দ্বিতীয়বার দুই নেওয়ার সময় মাঠের মাঝপথে পা পিছলে পড়ে গিয়ে রান আউট হন। 

এমন অবস্থায়ও খেলা চালিয়ে নেয়া হয়।

ম্যাচের ৭ নম্বর ওভারে আরশদীপের থ্র নিয়ে রয়েছে বিতর্ক। থ্র করার সময় কিপারের কাছে বল আসার আগ মুহূর্তে মাঝখানে থাকা বিরাট কোহলি এমন ভাবে হাত নাড়িয়েছেন যা দেখে মনে হচ্ছে বল তার কাছে গিয়েছে এবং তিনি থ্র করেছেন। ক্রিকেটটা নিয়ম অনুযায়ী এটাকে বলা হয় ফেক ফিল্ডিং। 

আইসিসি এর নিয়ম অনুযায়ী, ২০১৭ সালে ফেক ফিল্ডিং এর আইন প্রতিষ্ঠিত করা হয়। যেখানে বলা হয়েছে কোন ফিল্ডার যদি হাতে বল না থাকা সত্বেও, ধোকা দেওয়ার জন্য বল থ্র এর অ্যাকশন নেয় তখন বিপক্ষ দলকে অতিরিক্ত পাঁচ রান এবং একটি অতিরিক্ত বল দেওয়া হবে। এটি ৪১.৫ শাখায় এমসিসির লস অফ ক্রিকেটে বলা হয়েছে। 

ভারত বাংলাদেশ ম্যাচ বিশ্ব আসরে যতবারই হয় ততবারই এমন বিতর্ক থেকেই যায়।

 এবারের বিতর্ক সেটাই। ভেজা মাঠ আর কোহলির ফেক ফিল্ডিং। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফেক ফিল্ডিংয়ের কারনে পাঁচ রান দেওয়া হয়। তবে কি আম্পায়ার ও ম্যাচ রেফারির অমনোযোগী থাকা অনিয়ম না মানায় হেরে গেল বাংলাদেশ?

মন্তব্য করুন