© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বিতর্কিত আউটের শিকার সাকিব

শেয়ার করুন:
এবার বিতর্কিত আউটের শিকার সাকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১১ পিএম | ০৬ নভেম্বর, ২০২২
পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। কঠিন পরীক্ষায় আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। বিতর্কিত এলবিডব্লিউ’র সিদ্ধান্তে শূন্য হাতে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে শাদাব খানের ডেলিভারি সাকিবের ব্যাট কিঞ্চিৎ ছুঁয়ে জুতায় লাগে। এলবিডব্লিউয়ের আবেদনে আউটের সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সাকিব। রিভিউয়েও ব্যাটে বল লাগার বিষয়টি নজরে পড়েছে। এমনকি টিভি ধারাভাষ্যকাররাও ব্যাটে লাগার বিষয়টি আলোচনা করছিলেন। তবে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্তে বহাল থাকেন। সাজঘরে ফেরার সময় হতাশ দেখা যায় সাকিবকে। 

মন্তব্য করুন