© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব আল হাসান আউট নাকি নটআউট?

শেয়ার করুন:
সাকিব আল হাসান আউট নাকি নটআউট?
তাওসিফ রহমান, মোবাইল জার্নালিস্ট
১২:৪৩ পিএম | ০৬ নভেম্বর, ২০২২
সাকিব আল হাসানের এলবিডাব্লিউ ডিসিশন নিয়ে থার্ড আম্পায়ারের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

টাইগারদের ব্যাটিং ইনিংসে একটি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। ম্যাচের ১১ নম্বর ওভারে সাদাব খানের ডান হাতের লেগপিনে সৌম্য সরকার আউট হওয়ার পর ক্রিজে নামেন সাকিব আল হাসান। 

প্রথম বলে ফ্রন্টফুটে খেলতে গিয়ে ব্যাটে একটি আন্ডারেজ হলেও প্যাড লাগার কারণে অন ফিল্ড আম্পায়ার আঙ্গুল তোলেন। সাথে সাথে রিভিউ নেন সাকিব আল হাসান। 

থার্ড আম্পায়ার ল্যাংটন লুসেরির স্ক্রিনে দেখা যায় যখন বলটি ব্যাটের সাথে সংযোগ হয়েছিল তখন একটি স্পাইক উঠে থাকে। সাকিবের ব্যাটটি মাটির কাছে থাকলেও তা স্পষ্ট দেখা যাচ্ছিল যে ব্যাট ও বলের একসাথে সংযোগ হয়েছে। মাঠের বিগ স্ক্রিনে লালের মাঝে বড় করে লেখা উঠলো "আউট"। 

আম্পায়ারের ডিসিশন দেখে মাঠের মাঝেই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন সাকিব। আম্পায়ারের সাথে কিছুক্ষণ বাক বিতর্কে জড়িয়ে মাঠ ছাড়েন। এছাড়াও টাইগারদের ডাগআউটে ম্যাচ রেফারির সাথে বাক-বিতর্কে জড়িয়ে ছিলেন প্লেয়াররা। 

সাকিব আল হাসান এরকম ডিসিশনে আউট না হলে হয়তো বাংলাদেশের ইনিংসের স্কোরটা থাকতো আরো অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ডিসিশন বিতর্কে জড়াচ্ছেন ক্রিকেটপ্রেমীরা, ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এবং আরো অনেকে।

মন্তব্য করুন