© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের হৃদয় ভেঙে সেমিফাইনালে পাকিস্তান

শেয়ার করুন:
বাংলাদেশের হৃদয় ভেঙে সেমিফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ০৬ নভেম্বর, ২০২২
সুযোগ বার বার আসে না। তবে এলে তা দু হাত লুফে নিতে হয়। যা ঠিকভাবেই করল পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হল বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতার দায় বড়ভাবেই দিতে হল সাকিব আল হাসানের দলকে। আর টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচ হেরেও এখন সেমিফাইনালে পাকিস্তান। ৬ উইকেটের জয়ে অ্যাডিলেড ওভালে শেষ হাসি হাসল বাবর আজমের দল।

বাঁচা-মরার ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।

মন্তব্য করুন