© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ বছর বয়সী ছেলের জন্য ৯০ ফিট পতাকা বানালেন বাবা

শেয়ার করুন:
২ বছর বয়সী ছেলের জন্য ৯০ ফিট পতাকা বানালেন বাবা
জি.কে. সানজিদ
১২:৫৩ পিএম | ১১ নভেম্বর, ২০২২

২ বছরের শিশু বায়েজিদের জন্য ৯০ ফিট আর্জেন্টিনার পতাকা বানালেন তার বাবা আলিফিন অপু।

এটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর বাজারে তার নিজ মার্কেটের সামনে টাঙ্গানো হয়েছে।

আলিফিন অপু জানান, তার বাবা আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। ছোট বেলায় বাবার হাত ধরে পাশের বাজারে খেলা দেখতে যেতেন। বাবার অনুপ্রেরণায় নিজেও এই দলের সমর্থক।

তিনি তার সন্তানকেও আর্জেন্টিনা দলের অনুপ্রেরণা দিতে তার সন্তানের জন্য পতাকা টাঙ্গিয়েছেন।

৯০ ফিট লম্বা পতাকাটি তৈরি করতে তার ৫ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান।



মন্তব্য করুন