প্রথমার্ধে মেক্সিকোকে পরীক্ষায় ফেলতে ব্যর্থ আর্জেন্টিনা
০১:৫৭ এএম | ২৭ নভেম্বর, ২০২২
মেক্সিকোর বিপক্ষে ডু অর ডাই ম্যাচের প্রথমার্ধে সুবিধা করে উঠতে পারেনি আর্জেন্টিনা। মেক্সিকোর হাই প্রেসিং ফুটবলের সামনে ব্যর্থ আর্জেন্টাইন মিডফিল্ড। বল পজেশনে এগিয়ে থাকলেও মেক্সিকোর রক্ষণভাগকে চ্যালেঞ্জ জানাতে পারেনি মেসি-মারিয়ারা।
শনিবার (২৬ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসি। আর্জেন্টিনা দলও ব্যর্থ মেক্সিকান রক্ষণভাগের সামনে। বল দখলে এগিয়ে থেকেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তেরা। বরং মেক্সিকর হাই প্রেসিং ফুটবলের সামনে অসহায় লেগেছে আর্জেন্টিয়ান মিডফিল্ডকে। প্রথম ৪৫ মিনিটে গোল লক্ষ্য করে একটি শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেনি লাউতারো মার্টিনেজ। মেক্সিকোর ডি-বক্সে আর কোন সুযোগই তৈরি করতে পারেনি আর্জেন্টিনা।