© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশা টিকে থাকল আর্জেন্টিনার

শেয়ার করুন:
আশা টিকে থাকল আর্জেন্টিনার
মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ২৭ নভেম্বর, ২০২২
আরও একবার আর্জেন্টিনার ত্রাতা রূপে হাজির লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা আর্জেন্টিনাকে দিশা দেখালেন অধিনায়ক মেসিই।

প্রথমার্ধের নিষ্প্রভতা কাটিয়ে স্বরূপে ফিরতেই চেহারা বদলে যায় আর্জেন্টিনার। তাতে মেক্সিকোকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে শেষ ষোলোর সম্ভাবনা উজ্জ্বল করল আর্জেন্টিনা।

লুসাইল স্টেডিয়ামে শনিবার (২৬ নভেম্বর) লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হওয়া খেলায় দ্বিতীয়ার্ধে প্রাণ এনে দেন মেসি। ৬৪ মিনিটে দলকে ফেরান সমতায় মেসি। এরপর ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ।

মন্তব্য করুন