© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্রগ্রাম টেস্টে মুমিনুল থাকলেও নেই তামিম, নতুন মুখ জাকির

শেয়ার করুন:
চট্রগ্রাম টেস্টে মুমিনুল থাকলেও নেই তামিম, নতুন মুখ জাকির
শেখ নাসির উদ্দিন ( মোজো জার্নালিস্ট)
০৫:৩২ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২২
চট্রগ্রাম টেস্টের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চোটের কারণে টেস্টেও অনিশ্চিত তামিম ইকবাল,তবে দলে জায়গায় ধরে রেখেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর নতুন মুখ হিসাবে থাকছেন ঘরোয়া টুর্নামেন্ট ভালো করা জাকির হোসেন। 

বিজয়ের মাসে দেশের মাটিতে ভারতের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মিরপুরে ভারতের মুখোমুখি হয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।  

আগামী ১০ ডিসেম্বর চট্রগ্রাম সিরিজের শেষ ম্যাচ হবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। 

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।

মন্তব্য করুন