© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালের দৌড়ে জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা

শেয়ার করুন:
ফাইনালের দৌড়ে জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা
মোজো ডেস্ক
০২:১০ এএম | ১৪ ডিসেম্বর, ২০২২

প্রায় ৩৬ বছরের শিরোপা ঘোচানোর পথ ধরে হাঁটছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে প্রথমার্ধ শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে আছে আলবিসেলেস্তেরা।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি । এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।


ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আর্জেন্টাইন রক্ষণে চাপ তৈরি করতে থাকে ক্রোয়েশিয়া। তবে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের নৈপুণ্যে ডি-বক্সে ঢোকার সুযোগ পায়নি মদ্রিচরা। ১৬ মিনিটে প্রথম কর্নার তুলে নেয় ক্রোয়াটরা। ১৭ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় গত আসরের রানার্সআপরা। তবে তাদের সে শট থাকেনি লক্ষ্যে।

মন্তব্য করুন