© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল কিংবদন্তি পেলে

শেয়ার করুন:
না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল কিংবদন্তি পেলে
মোজো ডেস্ক
০১:৩৮ এএম | ৩০ ডিসেম্বর, ২০২২
জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে রয়টার্স এ তথ্য জানায়।

ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের সম্রাট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়েছেন এই কিংবদন্তি। বিশ্বকাপ চলাকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই দেখেছেন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ছিটকে পড়া। মাঝখানে শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও তা স্থায়ী হয়নি। ক্যানসার ছাড়াও কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ফুটবলের কালো মানিক। 

মন্তব্য করুন